সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সভায় মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী

সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সভায় মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড.আ ক ম মোজাম্মেল হক সাহেবঃ
গাজীপুর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এমপি সাহেব বলেন, আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র ও মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং সমালোচনাকারীদের শোচনীয় পরাজয় হবে। রোববার সকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর -১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে স্থানীয় সকল গণমাধ্যম কর্মীদের সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সাংবাদিকদের বলেন এমন প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিবো। তিনি আরও বলেন, আপনারা জানেন, এক সময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিলো। আমি চেষ্টা করেছি যেন, এখানে শান্ত পরিবেশ থাকে। দলমত নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসী ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারী গাজীপুর -১ আসনের এলাকার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে। মত বিনিময় সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,কাশিমপুর কাশিমপুর প্রেসক্লাব, কোনাবাড়ী প্রেসক্লাব, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের ইলেকট্রনিকস মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights