নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে নতুন মুখ

অনলাইন ডেস্ক

চলতি মাসের আগস্ট-সেপ্টেম্বরে নামিবিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে দক্ষিণ আফ্রিকা। এরপর আরেকটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রোটিয়াদের মুখোমুখি নামিবিয়া। আসন্ন সিরিজে বিয়র্ন ফর্টুইনের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ডুয়ান জ্যানসেন। তিনি দেশটির তারকা ক্রিকেটার মার্কো জ্যানসেনের যমজ ভাই। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া সীমিত ওভারের উভয় টুর্নামেন্টেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। এছাড়া ওয়ানডে টুর্নামেন্টে টাইটানস দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্কোয়াডে থাকা আরেকজন নতুন টি-টোয়েন্টি খেলোয়াড় হলেন অলরাউন্ডার ইথান বশ; অন্যদিকে কনর এস্টারহুইজেন, জর্ডান হারম্যান এবং এনকোবানি মোকোয়েনা প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। জর্ডানের পাশাপাশি তার ভাই রুবিন হারম্যানও দলে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেন, আমরা উভয় সিরিজের জন্য একটিই স্কোয়াড নির্বাচন করেছি কারণ আমাদের মনে হয়েছে দলের সব বিভাগেই পর্যাপ্ত শক্তি রয়েছে এবং এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনের একটি দারুণ সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কনর ও এনকোবানির সামর্থ্যের ঝলক আমরা দেখেছি। দুর্ভাগ্যবশত সেই সিরিজের প্রথম ম্যাচেই জর্ডান ইনজুরিতে পড়েছিল, তাই এই পর্যায়ে তাকে আবারও সুযোগ পেতে দেখার অপেক্ষায় আছি আমরা।

সিরিজ ঘিরে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে এই কোচ বলেন, এই সফরটি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের জন্যও সুযোগের দরজা খুলে দিয়েছে। ডুয়ান তাদেরই একজন। সে একজন মানসম্মত অলরাউন্ডার এবং টাইটানস দলের হয়ে দারুণ মানসিক দৃঢ়তা ও পারফরম্যান্সের পরিচয় দিয়েছে। বিয়র্ন একজন অভিজ্ঞ খেলোয়াড় ও পরীক্ষিত নেতা, যিনি সফলভাবে ‘লায়ন্স’-এর নেতৃত্ব দিয়েছেন; এই দলটিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার সক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

আগামী ২৮ আগস্ট ত্রিদেশীয় সিরিজ শুরু হয়ে চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ সেপ্টেম্বর থেকে নামিবিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার স্কোয়ার্ড:

বিয়র্ন ফর্টুইন, ইথান বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, ডুয়ান জ্যানসেন, কোয়েনা মাপাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ এবং প্রেনেলান সুব্রায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights