নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে চালক ও আরোহী নিহত

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল চালক, তার নাম অন্তর। তিনি জামালপুর জেলার বাসিন্দা ছিলেন। নিহত আরেকজন হলেন মোটরসাইকেল আরোহী এক নারী। তার পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সাথে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights