নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা, আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার হওয়া জুবায়ের আহমেদ বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েল মিয়ার ছেলে। আর নিহত পাভেল ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৩১ মার্চ ভোরে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights