নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা হত্যা মামলায় আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি এই মামলার সন্দেহভাজন আসামি।
এই মামলার বাদী হচ্ছেন মো. ফয়সাল। তিনি তার বাবা আব্দুর রহমানকে হত্যার ঘটনায় এ মামলা করেছিলেন। মামলার অভিযোগে ফয়সাল উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার বাবাকে গুলি করে করা হত্যা করা হয়েছে।

এর আগে, গত ১২ নভেম্বর রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর এলাকায়। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights