নারীর ক্ষমতায়নসহ গণমাধ্যমকর্মী সকল অর্জনের অংশীদার : ইন্দিরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নসহ সকল অর্জনের অংশীদার জাতির বিবেক গণমাধ্যমকর্মীরা। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু সার্বিক মুক্তিকে ত্বরান্বিত করছে ভূমিকা রাখছে সাংবাদিকরা। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে। যার জলন্ত উদাহরণ দৈনিক সভ্যতার আলো।

শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, বিশিষ্ট কথা সাহিত্যক নাট্যকার আবু সুফিয়ান, ঢাকা পলিট্যাকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসাইন, উপজেলার ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, জিস্ট অধ্যক্ষ মো. মামুন শরীফ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু ও গজারিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
প্রতিমন্ত্রী এর আগে জিস্ট পলিটেকনিক প্রাঙ্গণে ‘ক্যাশিয়া জাভানিকা” নামের দৃষ্টিনন্দন ফুলের বিরল একটি বৃক্ষের চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights