নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় রুপিসহ একজন গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা নাকুগাঁও স্থল বন্দরের পাশ থেকে ৫০ হাজার ভারতীয় অবৈধ রুপিসহ একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ২ লাখ ৫৮ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম শাহাজাদা আকন্দ (৪৪)। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার গড়জরিপা ইউনিয়নের মৃত ইসমাইল আকন্দের ছেলে।

পুলিশের দাবি, শাহাজাদা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে রুপি ও টাকার ব্যবসা করে আসছে। কোনো প্রকার লাইসেন্স ছাড়া সে টাকা ও রুপির বিনিময় করে দেশের ক্ষতি করছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights