নাশকতার অভিযোগে রাজধানীতে ৭ জন আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান গণমাধ্যমে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ নাশকতাকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
র‍্যাব জানায়, আটকরা রাজধানীতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। তারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights