নাশকতার মামলায় বিএনপি নেতা জামান মোল্লা গ্রেফতার

অনলাইন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বিএনপি নেতা জামানকে মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতা জামানের বিরুদ্ধে মামলার পর তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের মধ্যে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় তার পরদিন বৃহস্পতিবার (২ নভেম্বর) গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। জামান এছাড়াও এই মামলায় আসামি করা হয় ৩৪ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights