নাশকতা করলে কঠোর শাস্তি হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনে নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বাসে ট্রাকে আগুন দেওয়ার নাম আন্দোলন নয়। এই ধরনের সন্ত্রাসী নাশকতা যারা করেছে আর ভবিষ্যতে যারা করবে, তাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে, কঠোর শাস্তি হবে।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। পরে মনোহরদিয়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নেন মাহবুবউল আলম হানিফ।

হানিফ বলেন, উৎসাহ উদ্দীপনা দেখেই অনুমান করা যায়, এবার ব্যাপক সংখ্যক মানুষ ভোট দেবে। তিনি বলেন, তারেক রহমানের মতো একজন সন্ত্রাসীর কথায় সাধারণ মানুষ সাড়া দিচ্ছে না। তারেক রহমানের কথা কেউ ভাবছে না। বিএনপির কর্মসূচি নিয়েও মানুষ ভাবে না। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোনো প্রতিক্রিয়াও নেই। বিএনপি হরতাল অবরোধ ডাকে, কিন্তু মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights