নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights