নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ কোস্টগার্ড উদ্ধার করছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর কোস্টগার্ড লেফটেন্যান্ট কর্নেল মাসহাদ উদ্দীন নাহিয়ান।

গত ৫ জানুয়ারী দুর্ঘটনায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত নারীর নাম রীনা বেগম (৩২)। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা ছিলেন।

কোস্টগার্ড জানায়, সকালে মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নে এয়ারটেল চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights