নিরস্ত্রীকরণের দাবি অগ্রহণযোগ্য : হামাসের স্পষ্ট অবস্থান

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্পষ্ট জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া নিরস্ত্রীকরণের কোনো আলোচনা হবে না।

হামাসের সশস্ত্র উইং, ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা রবিবার টেলিভিশনে বলেন, “হামাসকে নিরস্ত্র করার দাবি আসলে ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার একটি কৌশল।”

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ পরিকল্পনার আওতায় হামাসকে অস্ত্র ত্যাগের কথা বলা হলেও, হামাসের শর্ত হলো: ইসরায়েলি হামলা বন্ধ,
গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতির সব শর্ত পূরণ।

আবু উবাইদা বলেন, “প্রথম ধাপ বাস্তবায়ন না হলে অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না।” এছাড়া তিনি ইরান, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের হামাসের লড়াইয়ের প্রশংসা করেন।

গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭১৬ ফিলিস্তিনি নিহত এবং ১,৯৬৮ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, গাজা পুনর্গঠনের জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন। হামাসের এই অবস্থান দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights