নিরাপদ পশু উৎপাদনে চুয়াডাঙ্গার খামারিদের সাফল্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় প্রায় সাড়ে ১২ হাজার উন্নতমানের ও নিরাপদ পশু উৎপাদন করেছেন স্থানীয় উদ্যোক্তারা। এসব উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

এর মধ্যে সাড়ে ছয় হাজার গরু এবং ছয় হাজার ছাগল রয়েছে। ইতিমধ্যে এসব পশু জেলার ভেতরের পাশাপাশি বাইরের হাটগুলোতেও বিক্রি শুরু হয়েছে।

এই প্রকল্পের সহায়তায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশু হাটের পাশে একজন উদ্যোক্তা স্থাপন করেছেন একটি প্রাণিসম্পদ ওয়্যারহাউজ। এতে দূর-দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে পশু রেখে কেনাবেচা করতে পারছেন।

শাহিনুল ইসলাম বলেন, “নিরাপদ পশু উৎপাদনের কারণে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসছে। এতে খামারিরা লাভবান হচ্ছেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights