নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণ করা হবে : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, মহান আল্লাহকে হাজির-নাজিররেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও মাফিয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছিল না।

তিনি আরও বলেন, বিগত সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, অন্যায়, নির্যাতন, গুম ও খুন। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিত্ত-বৈভবের পাহাড় গড়েছিল।

আজ রবিবার দুপুরে মাধবদীর বাজারে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউসিডিপি) এর আওতায় মাধবদী পৌরসভায় দুইটা প্যাকেজের সড়ক বাতি স্থাপনসহ আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ আমাদের ওপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা ক্ষমতার দাপট হিসেবে দেখি না; বরং জনগণের সেবা করার সুযোগ হিসেবে মনে করি। মহান আল্লাহকে হাজির-নাজিররেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাহিদুল কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights