নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে একটি মহল: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
জাতীয় নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যেই হোক, দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights