নির্বাচন স্বীকার করে নিয়েছে মার্কিন সরকার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মার্কিন সরকার ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি বরং স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, শিগগিরই মার্কিন সরকারের তরফ থেকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আসবে বলে আমি মনে করি না। গতকাল দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম বরিশালের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। রাশেদ খান মেনন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরী করছে।

তারা এখানে এসে আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে! তারা তাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাক। তারপর আমাদের নির্বাচন নিয়ে কথা বলুক।

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights