আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি : এ্যানি

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান দেশের বাইরে আছেন। আমরা তার অপেক্ষায় আছি।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়া বাড়ির সামনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে যদি দেশের বাইরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়তো বা দুই-চার-১০ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

তিনি বলেন, এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগতো পালিয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights