প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় কৃষকদলের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় গাছের চারা ও কৃষিপণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জি. সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন- নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শাহাদাত হোসেন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, এ্যাড. সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক, সামিউল আলম সামি, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল তালুকদার, ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামিম আহম্মেদ, সদস্য সচিব আজিজুল হক, ফিরোজ সারোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মন্তেজার রহমান, রুবেল কাজি, সাইদুল ইসলাম, সহিদুল ইসলাম, ওয়ারেস কুরানি, এনামুল হক রিপন, মাহবুর রহমান মাফু, মোকলেছুর রহমান বাবু, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, রাব্বু, আমিনুল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিয়াউর রহমান তালুকদার টুটুল, মো. দিপু, মো. চান মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights