নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কামাল ও শৈশব কারাগারে

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন রানা (৩০) ও আব্দুল্লাহ খান শৈশবকে (২৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

কামাল কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির জহুরুল হক হলের সভাপতি এবং শৈশব সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক।

সোমবার আসামিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক ইরফান খান।

এরপর তাদের কারাগারে রাখার আবেদন করেন তিনি। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাহবুব আলম।

গত শনিবার রাতে রাজধানী থেকে এই দুই ছাত্রলীগ নেতাকে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করা হয়। পরের দিন তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৫ জুলাই ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। এতে গত বছরের ২৮ অক্টোবর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান করে মোট ২২০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights