নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, ছয় জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

বৃহস্পতিবার পৃথক অভিযানে পায়রা বন্দরের বঙ্গোপসাগর সংলগ্ন চ্যানেলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কলাপাড়া উপজেলার মাসের চৌকিদার, রুহুল আমিন চৌকিদার ও রফিকুল হাওলাদার এবং রাঙ্গাবালী উপজেলার আরিফ হোসেন, রবিন মোল্লা ও মিজানুর হাওলাদার।
কলাপাড়া পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আজিজুল হক জানান, মা ইলিশ রক্ষার অভিযানের প্রথম দিনে তাদের মাছ শিকাররত অবস্থায় আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights