নিষেধাজ্ঞা মাথায়, পিএসজির অনুশীলনে মেসি

অনলাইন ডেস্ক

নিজের ক্লাব পিএসজির অনুমতি না নিয়ে নিয়ম ভেঙে সৌদি আরব সফর করে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন লিওনেল মেসি। এই অপ্রত্যাশিত ঘটনার সপ্তাহখানেক পর দলটির অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।

এই অনভিপ্রেত ঘটনার জন্য মেসি অবশ্য ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন।

গত সপ্তাহে লরিয়ঁর বিপক্ষে পিএসজি হেরেছিল ৩-১ গোলে। এর পরের দিনই পরিবারসহ সৌদি আরবে উড়াল দেন মেসি। দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত তিনি।
সোমবার মেসির অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পিএসজি জানিয়েছে, এদিন সকালেই লিও মেসি অনুশীলনে ফিরেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights