নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ

নীলফামারী প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে চারটি গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিজ হাতে চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি মনিরুজ্জামান মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারীর সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বন কর্মকর্তা রেজাউল ইসলাম এবং শহিদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহিদ নাঈমের পিতা আজিজুল ইসলাম।

জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহিদ রুবেলের স্মরণে বকুল গাছের চারা, শহিদ নাঈমের স্মরণে আমলকি গাছ, শহিদ সাজ্জাদের স্মরণে আগর গাছ এবং শহিদ কালামের স্মরণে লটকন গাছের চারা রোপণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, “জুলাই-আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার চার শহিদের নামে চারটি গাছ রোপণ করা হয়েছে। এই বৃক্ষগুলো ভবিষ্যতে আমাদের স্মরণ করিয়ে দেবে তাঁদের আত্মত্যাগের কথা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights