নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের উদ্যোগে চার’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (১৮ ডিসেম্বর) রেডক্রিসেন্ট কার্যালয়ে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

ইউনিট সেক্রেটারী ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, ইউনিটের সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর, সৈয়দ মেহেদী হাসান আশিক, ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম ও যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম জানান, দুঃস্থ চার’শ জনকে একটি করে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights