নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল মিয়া দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নোয়াপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড় করিয়ে বালু লোডিং করছিল একটি ট্রাক।

এসময় পাশ দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে বালুবাহী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহালের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights