নেত্রকোনায় বন্দুকসহ তিন যুবক আটক
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে টহলরত সেনাবাহিনীর হাতে একটি বন্দুক (ইয়ারগান) সহ তিন যুবক আটক হয়েছে। এসময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল একটি এন্ড্রয়েট ও দুটি বাটন ফোন জব্দ করা হয়। জব্দকৃত বন্দুকসহ তাদেরকে মদন থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মদন উপজেলা সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২২), দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ছোটন মিয়া (২০) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে দীপু (২৫)। মঙ্গলবার দুপুরে মদন অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ইমামুন নূর সংবাদ বার্তা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩ সিগন্যাল ব্যাটালিয়ন নেত্রকোনার মদন থানার কদমতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিকভাবে মাদক চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মদন থনার ওসি নাঈম মো. নাহিদ হাসান বলেন, আমি ছুটিতে আছি। তবে শুনলাম তিনজনকে অটক করেছে। পুলিশ তো ধরে নাই। পাখি মারার জন্য আসলে সেনাবাহিনী ধরে। তারা এখন থানায় আছে। আলোচনা চলছে। এখনো কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি।
পাখি মারা অপরাধের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন পাখি মেরেছিলো কিনা নাকি মারতে আসছে দুটি দু’বিষয়। আলোচনা হচ্ছে।
