নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

নেত্রকোনা প্রতিনিধি:
প্রতিবেশির আট বছর বয়সী বোবা শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তাহের (৫৫) নামের ঘটক পরিচয়দানকারীকে আটক করেছে নেত্রকোনার পূর্বধলার থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা পশ্চিম কাচারী আশ্রয়ন প্রকল্পে’র নিজ ঘর থেকে তাকে আটক করে।

জানা গেছে, আবু তাহের (৫৫) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নে’র মৃত ঝাটু চৌকিদারে’র ছেলে। নিজের জায়গা না থাকায় তিনি আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘরে স্থান পেয়েছেন। প্রকল্পের ৩ নং ঘরে তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশি ঘরের বোবা শিশুকে ডেকে এনে র্ধষণ করে। পরে শিশুটির মায়ের কাছে জানালে বুধবার পূর্বধলা থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করে। এরপর বৃহস্পতিবার পুলিশ গিয়ে আবু তাহের নামের ওই ঘটককে আটক করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পশ্চিম পূর্বধলা আশ্রয়ন প্রকল্পে শিশু ধর্ষণে’র অভিযোগে শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে দুপুরে আবু তাহের নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights