নেত্রকোনায় হাসপাতালের নানা সমস্যা নিয়ে মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্বাস্থ্যসেবার নানা সমস্যা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে অধিকার এখানে, এখনের তারুণ্যের কণ্ঠসর। বুধবার দুপুরে তারুণ্যের কণ্ঠসরের একদল তরুণ তরুণীর সমন্বয়ে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এই মতবিনমিয় সভার আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি।

এতে হাসপাতালে কিশোর-কিশোরী কর্নার, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি, বিনামূল্যে মেডিসিন প্রদান সেবা, অভিযোগ বক্স, চিকিৎসক সংকট, হয়রানিসহ নানা বিষয় তুলে ধরেন তারুণ্যের কণ্ঠসরের ছেলে-মেয়েরা।

নারী পক্ষের সহযোগিতায় স্বাবলম্বীর ব্যবস্থাপক কোহিনুর বেগমের পরিচালনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আরএমও, মেডিকেল অফিসার, মডেল থানার পুলিশ, ওসিসি কর্মকর্তা, নার্স, সমাজসেবার অফিসার, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ তরুণ নেতৃত্বের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা সদর হাসপাতালের ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেবার মান উন্নয়ন না হওয়া নিয়ে আলোচনা করেন বক্তারা। চিকিৎসকদের নানা সংকট নিয়ে টিকিটের গায়ে থাকা নম্বরে সরাসরি তত্ত্বাবধায়ককে ফোন করে সমস্যা জানানোর জন্য অনুরোধ করেন সভার সভাপতি তত্ত্বাবধায়ক।

সভায় বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) ডাক্তার মো. একরামুল হাসান, নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) চম্পক দাম, মেডিকেল অফিসার অমিত রায় প্রনব, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার মো. সেলিম মিয়া, সমাজসেবার হাসপাতাল অফিসার ফেরদৌস আলম, পরিসংখ্যান ইনচার্জ নাসিমা আক্তার খানম, তারুণ্যের কন্ঠস্বরের তাজিম রহমান, আজিজুর রহমান সায়েমসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights