প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
টঙ্গী প্রতিনিধি
ভুয়া দলিল বানিয়ে জমি আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত। গ্রেফতারকৃতরা হলেন নেপাল চক্রবর্তী ও সুমন। ঘটনাটি ঘটে আজ বুধবার বিকালে।
মামলা সূত্রে জানা যায়, টঙ্গী অধীন সাবেক ১৭৪ হালে ১১২ নং মৌজা বিন্দানস্থিত এস এ খতিয়ান ১৩১ ও আর এস খতিয়ান ১৯২। এই খতিয়ানের ৯টি দাগে ৯৪০ শতাংশ জমির ভুয়া দলিল বানিয়ে জমি আত্মসাৎ এর পায়তারা করে আসছেন নেপাল চক্রবর্তী।
এ ঘটনায় ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিক বাছির উদ্দিন বাদী হয়ে নেপাল চক্রবর্তীর বিরুদ্ধে গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত একটি মামলা দায়ের করেন। আজ বুধবার বিকালে আদালত দুই পক্ষের শুনানি শেষে বিবাদী নেপাল চক্রবর্তী ভুয়া প্রমাণিত হওয়ায় আদালত নেপাল চক্রবর্তী ও তার সহযোগী সুমনকে গ্রেফতারের নির্দেশ দেন।
