নেত্রকোনায় ৪ মাদকসেবীকে কারাদণ্ড
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় গাঁজা বহনসহ সেবনে ধরা পড়ায় চার জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মুক্তিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) ধারার ২১ অনুযায়ী চারটি পৃথক মামলায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এলাকার মৃত ফাজুল হকের ছেলে মো. ফারুক (২৫), সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাতকুড়া গ্রামের উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে উত্তম চন্দ্র সরকার, কলমাকান্দার আনন্দপুর গ্রামের কেশব সরকারের ছেলে নির্মল সরকার (২২) ও একই উপজেলার মুক্তিনগর এলাকার সিদ্ধীচরণ গোস্বামীর ছেলে নারায়ণ গোস্বামী। তাদের প্রত্যেককে নগদ ১০০ টাকা জরিমানাসহ চার থেকে ছয় মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ এই সাজা প্রদান করেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত চার আসামিকে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ ও মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
