নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের মধ্যবাজার মোদকপট্টিতে ভয়াবহ আগুন হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকার ১০টি ইউনিট এসে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বাজারের স্থানীয় বাসিন্দা তিলক রায় জানান, আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ ও গৌরিপুর সীমানায় মোদকপট্টির শম্ভুর খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের সকল দোকানপাট কাছাকাছি হওয়ায় মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী জায়দুল জানান, খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নেত্রকোনা, পূর্বধলা ও ময়মনসিংহের গৌরিপুর থেকে প্রথমে তিনটি ইউনিট আসে। পরে আরও ৭টি ইউনিট এসেছে বিভিন্ন এলাকা থেকে। তবে বাজারের বেশ কিছু দোকান পুড়ে গেছে। কয়টি তা এখনো বুঝা যাচ্ছে না।

আগুনে ক্ষতগ্রস্ত মামুন আকন্দ জানান, সব পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না।

নেত্রকোনা ফায়ার স্টেশনের ফায়ার ওয়ার অফিসার খানে আলম জানান, এক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করছে ১০টি ইউনিট। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights