নেপালের একাদশে লামিচানে

অনলাইন ডেস্ক
নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সন্দীপ লামিচানের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে এক সংখ্যালঘু নাবালিকা ধর্ষণের অভিযোগে মামলা ঠুঁকে দেয়। সিপিএল খেলে দেশে ফিরে গ্রেপ্তারও হন জাতীয় দলের অধিনায়ক, ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধও করে। গত মাসে তার জামিন মঞ্জুর হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডাক পান ত্রিদেশীয় সিরিজের দলে, মঙ্গলবার প্রথম ম্যাচে একাদশেও জায়গা পেলেন তিনি।

নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে নেপাল। ঘরের মাঠে এই প্রতিযোগিতার জন্য দলে রাখা হয় লামিচানেকে। যদিও নেপালি ক্রিকেট ভক্তরা বিষয়টি সাদরে গ্রহণ করেননি। তারা জাতীয় দলের খেলা বয়কটের ঘোষণাও দেন।

প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড লামিচানের খেলার সিদ্ধান্ত নিঃসঙ্কোচে মেনে নেয়নি। তারা সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights