নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নেপালের এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলা‌দেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ঢাকা। বাংলাদেশ আশা করে, নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে নেপালের দৃঢ়সংকল্পবদ্ধ জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights