নেপালে বন্যাকবলিত এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা
অনলাইন ডেস্ক
নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত সোমবার পর্যন্ত ওই এলাকায় বৃষ্টির ইয়েলো এলার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
নেপালের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। এ সময় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার আকস্মিক বন্যা আঘাত হানার পর থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। ফলে ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারকাজ চালাতে গিয়ে নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছেন উদ্ধারকারীরা।
নেপালের আবহাওয়া বিভাগের জারি করা ইয়েলো এলার্ট তাদের তিন স্তরের সতর্কবার্তার মধ্যে সর্বনিম্ন। এর ওপরে রয়েছে রেড এলার্ট। ওই এলাকায় চলমান উদ্ধার ও তল্লাশি অভিযানে বৃষ্টি বাড়তি বাধা তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি
