নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিল মো. নূর হাদীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন- নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, বুধবার রাত থেকে আজ সকল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থেকে একজন, বেগমগঞ্জ থেকে একজন, চাটখিল থেকে দুইজন এবং চরজব্বর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পুলিশের যৌথ টিম। অপরাধীদের আইনের আওতায় আনার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights