নোয়াখালীতে নার্সদের চার ঘণ্টা কর্মবিরতি, কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে এক দফা দাবি আদায়ে চার ঘণ্টা কর্মবিরতি পালন করছেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নার্সরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন নার্সরা।

এ সময় হাসপাতালে জরুরি ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্সিং ও মিডওয়াইফ জরুরি স্কোয়াড নিয়োজিত থাকলেও ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়।
কর্মবিরতি চলাকালে আবদুল্যাহ ফারুকের নেতৃত্বে সিনিয়র নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওইসব পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়। দাবি না মানলে আগামীতে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights