শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব।

গতকাল মঙ্গলবার গ্রেফতার হওয়া দুই নেতা হলেন, শাবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহ। এর মধ্যে আশিকুর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শাবিপ্রবি ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি।

এদিকে, গত সোমবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে গ্রেফতার করে র‌্যাব। তাকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযানে ৩ জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights