নোয়াখালীতে নৌকাকে সমর্থন দিয়ে জাতীয় পার্টির একাংশের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আশিংক) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক প্রার্থী আলহাজ মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টির একাংশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি হাসান মঞ্জুর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্স এর সভাপতি জসিম উদ্দিন। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন।
উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি হাসান মঞ্জুর বলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবো। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা নৌকা প্রতীক প্রার্থী মোরশেদ আলমকে বিজয়ী করবো।

এদিকে নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী রয়েছেন তালেবুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights