নোয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালী প্রতিনিধি
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের নিজ আঙিনা থেকেই’ এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

রবিবার (৪ মে) উপজেলার নিটল জনপদ পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নোয়াখালী শাখা। এতে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং শুভসংঘের সদস্যরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজ মাঠ ও ভবনের চারপাশ পরিষ্কার করেন। তারা হাতে ঝুড়ি ও ঝাড়ু নিয়ে প্লাস্টিক, কাগজ, শুকনো পাতা ও অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলেন।

এই সময় শুভসংঘের পক্ষ থেকে উপস্থিত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও অভ্যাস গড়ে তোলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, মানিক চন্দ্র দাস ও ইসমাইল হোসেন।

এছাড়া বসুন্ধরা শুভসংঘের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ওসমান শামীম এবং সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, পরিচ্ছন্নতা শুধু পরিবেশ রক্ষার নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। বসুন্ধরা শুভ সংঘের এমন মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করবে। এর আগে শুভসংঘের উদ্যোগে শিশুদের পানিতে পড়া রোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন বলে জানান তিনি।

বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতামূলক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights