ফেনীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

ফেনী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে দায়ের করা ১৩ মামলায় গত ৪৮ ঘণ্টায় পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ফেনীর বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে ও বুধবার ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের আন্দোলনে সরকার সমর্থিতদের গুলিতে ৯ জন নিহতের ঘটনায় ৮টি হত্যা মামলা ও মারাপিটের ঘটনায় ৫টি মামলাসহ মোট ১৩টি মামলা দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights