সুবর্ণচরে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে চর অঞ্চল আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের আয়োজনে করে সুবর্ণচর উপজেলা কৃষি অফিস।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় সুবর্ণচর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, উপসহকারি কৃষি অফিসার মোঃ আব্দুল ওহাব।
প্রশিক্ষণে ৩০ জন কৃষক – কৃষাণী প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণে সরিষা, সূর্যমূখি,মিষ্টি আলু তরমুজ, মিষ্টি কুমড়া চাষসহ নানা সবজি চাষাবাদ বিষয়ে কৃষকদের আধুনিক কৃষি সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন।
