নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী জেলা পরিষদ। আজ বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর উদ্যেগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এই উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সফিউল আলমন, জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক জেলা কমান্ডার মোজাম্মেল হক মিলন, বৃহত্তর নোয়াখালীর যুদ্ধকালীন কমান্ডার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, মিয়া মোহাম্মদ শাহজাহান, আজাদ ও নোয়াখালী প্লেস ক্লাবের সভাপতি-সম্পাদক প্রমুখ।

সংবর্ধনা শেষে যুদ্ধকালীন অবদানের স্বীকৃতি স্বরূপ এই মুক্তিযোদ্ধাদের একটি করে শীতের চাদর উপহার দিয়ে সম্মানিত করা হয় এবং আগামীতে জেলার সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করার আশ্বাস দেয় জেলা পরিষদ। এ সময় ৮০ জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights