নোয়াখালীতে ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার নোয়াখলা এলাকার মোকারাম বাড়ির মো. ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।

মঙ্গলবার সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights