পঞ্চগড়ে নদীতে মিলল মৃত চিতা, হবে ময়নাতদন্ত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতার আক্রমণে এক কৃষকের গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল চিতাটি।

পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় সে। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুর মৃতদেহে বিষ প্রয়োগ করে।

ধারনা করা হচ্ছে পরে আবারো গরুটিকে খেতে আসে সেই চিতা। বিষ মাখা গরুর মৃত দেহ খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে যায়। সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা চিতাটিকে উদ্ধার করেন। সেটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। চিতাটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights