পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি
“আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই প্রতিপাদ্য নিয়ে-পঞ্চগড়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী প্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড়।

মুখ্য আলোচক গরু-গাভী, মুরগি পালন এবং মাছ চাষ সফলতার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন।
পঞ্চগড় শাখা প্রধান ও এভিপি এ কে এম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম শফিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন রংপুর জোনের আরডিএস জোন অফিসার রায়হান মিয়া, মুখ্য আলোচক ছিলেন পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবুল হোসেন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে কয়েক শতাধিক খামারি অংশ নেন।

এফএভিপি ও ম্যানেজার অপারেশন্স আনিছুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রশিক্ষণ শেষে ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১৮জন কেন্দ্র লিডারকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights