পঞ্চগড়ে সকালের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এ জেলায় গত পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে নিম্ন আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে।

আবহাওয়া অফিস বলছে, গত পাঁচ দিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে উঠানামা করছে।

সোমবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ। তাপমাত্রা কমে আসার সাথে দিনের দিকে সূর্য ওঠার পর তাপমাত্রা বাড়ায় ২৫ থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যার ফলে দুপুরে মিলছে উষ্ণতা।

এদিকে উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এক হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৫ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে কমে শীতের তীব্রতা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights