পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনে কাটা পড়ে নুর নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগমও একই উপজেলার রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা।

পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল আলম পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি রেললাইনের দিক থেকে কান্নার শব্দ শুনে এগিয়ে যান। সেখানে একজন নারীকে গুরুতর আহত অবস্থায় এবং অপর নারীকে ট্রেনের নিচে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights