পটুয়াখালীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটকরা হলেন- কক্সবাজার জেলার কক্সবাজার ঈদগাহ থানার উত্তর লালবাগ এলাকার দিলিলুর রহমানের ছেলে মো. শাহিন (২৮) এবং একই থানার দক্ষিণ সাতুসকাটা ঈদগাহ এলাকার নজির আহমেদের ছেলে রিফাত উল্লাহ (১৯)।

শনিবার (২০ মে) দিবাগত রাতে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কিসমত মৌকরণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আগত দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয় এবং তাদের দেয়া তথ্য মতে রহমান গাজীর বাড়ি থেকে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবা ও দুই আসামিকে পটুয়াখালী সদর থানায় পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তারা এখন থানা হাজতে আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights