পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রাকিব জমাদ্দার বলে জানা গেছে। তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। অপরজনের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ঘটনার পর অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights