পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করলেন স্বামী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিককে দেখতে পেয়ে প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে এক ব্যাক্তি। নিহত পরকীয়া প্রেমিকের নাম আশরাফুল ইসলা। এসময় কোপের আঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহত স্ত্রী তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠনো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আজিজুল পলাতক রয়েছে।

নিহত আশরাফুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি ওই গ্রামের এসএস ফ্যাশন নামক একটি কারখানা পরিচালক।
আহত তাসলিমা খাতুন (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। তিনি আশরাফুলের পরিচালনাধীন এসএস ফ্যাশন নামের কারখানায় শ্রমিকের কাজ করতেন।

অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পেশায় নির্মাণ শ্রমিক আজিজুল হক শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে নিজ বাড়িতে স্ত্রী তাসলিমা ও দুই সন্তান নিয়ে বসবাস করেন।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের ত্রিশালের বাসিন্দা আজিজুল শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। স্বামী আজিজুল পেশায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) ও তার স্ত্রী তাসলিমা স্থানীয় এসএস ফ্যাশনের চাকুরি করতো। চাকুরির সুবাদে কারখানার পরিচালক আশরাফুলের সাথে ভাল সম্পর্ক ছিল তাসলিমার। এই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল কারখানার পরিচালক আশরাফুল ইসলামের। তাদের এ বিষয়টি স্বামীর কাছে সন্দেহজনক মনে হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল কাজে চলে যান। ব্যক্তিগত প্রয়োজনে ঘন্টা খানেক পর বাসায় ফিরলে ভেতর থেকে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পর তাসলিমা দরজা খুললে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামী আজিজুল। উত্তেজিত হয়ে আজিজ ধারলো বটি দিয়ে দু’জনকে এলোপাতারি ভাবে কোপান। এতে পরকীয়া প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই নিহত ও স্ত্রী তাসলিমাকে গুরুতর আহত হন। আহতবস্থায় তাসলিমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাসলিমাকে।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক ঘাতক আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights